শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন

৬৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন উজানছড়ি মারমা পাড়ায় নির্মানাধীন উরুওয়েলা বৌদ্ধ বিহার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার(২৬ জুলাই) উজান ছড়ি পাড়ায় এ বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০লাখ টাকা ব্যয়ে এ বিহার নির্মাণ করা হচ্ছে।

ভিত্তি প্রস্থর শেষে বিহার প্রাঙ্গনে উজানছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, দায়ক দায়িকা ও পাড়াবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

উজানছড়ি পাড়া কার্বারী ক্যহ্লাপ্রু মারমার সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য দেন উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহার সভাপতি সাথোয়াই অং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, ইউপি সদস্য সাথোয়াই মারমা, আচিংপ্রু মারমা, উক্যসাই মারমা, সংরক্ষিত মহিলা সদস্য মিনুপ্রু মারমা ও চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী।