শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জনগনের জানমাল নিরাপত্তা ও অপরাধ দমনে

কাপ্তাই থানা পেলো নতুন ডাবল কেবিন পিক আপ গাড়ি

৭২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে দেয়া হয়েছে ডাবল কেবিন পিকআপ। বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মীর মোদদাছছের হোসেন কাপ্তাই থানাকে একটি পিকআপ প্রদান করে। থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিসহ নানা সুবিধার্থে নতুন ডাবল কেবিন পিকআপটি হস্তান্তর করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন চাবিও গাড়িটি গ্রহণ করেন।

এসময় রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, কাপ্তাই থানা পুলিশ দীর্ঘদিন ধরে পুরানো ও জরাজীর্ণ গাড়ি নিয়ে থানার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এতেকরে গাড়ির বিভিন্ন সমস্যার কারণে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি হতো। গাড়িটি পাওয়ার পর আর সে সমস্যদূর হল।