শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

৭৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

‘৮০০ কোটির পৃথিবী:সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(২১জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে জনসংখ্যা দিবসের একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান। জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা আক্তার লাকী, শ্রেষ্ঠ এসএসিএমও হিসেবে অসীম বড়ুয়া, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মোঃ আবদুর রহমান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শীকা হিসেবে অনিকা চাকমা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে রশিক নগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে বিউটি চাকমাকে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ।