শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহালছড়িতে ইউএনও’র অপসারণের দাবীতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট

৪৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবীতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকেই ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।

প্রসংগতঃ গত ১৭ জুলাই দোকানে মাটি ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনও’র অপসারণের দাবীতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচী ঘোষনা দেন।