শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মালছড়িতে ইউএনও’র অপসারণের দাবীতে দোকান পাট বন্ধ ঘোষণা

১০৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও )’র অপসারনের দাবীতে ২০ জুলাই বুধবার ২৪ ঘন্টা বাজারের সমস্ত দোকান পাট বন্ধ রাখা সহ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচী অনুযায়ী আজ সকাল থেকেই সকল দোকানপাট বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের উপড় অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে সেচ্ছাচারিতা করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মোঃ আবদুর রসিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও’ জোব্ইাদা আক্তারের বিরুদ্ধে এধরণের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে মুঠো ফোনে ইউএনও জোবাইদা আক্তার ফোন ধরেননি।

প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় কে বা কারা এক পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তার দোকানের মাটি ভরাটের উপড় দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৭ দিনের জেল দেন।