শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

মাটিরাঙ্গায় ভুমিহীন-গৃহহীনদের গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। মঙ্গলবার (২০জুলাই) সকাল সাড়ে ১০দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার বলেন, ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই- ২০২২ জমিসহ ২০০ টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ৪০ টি, তাইন্দং ইউনিয়নে ২২ টি, তবলছড়ি ২৭ টি, বড়নাল ২১, গোমতী ২৩, বেলছড়ি ২৩, মাটিরাঙ্গা সদর ২৭ এবং আমতলী ইউনিয়নে ১৭টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে এ উপহার পাবেন।

আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর মাটিরাঙ্গা উপজেলায় ২০০ ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন।