শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন

৮৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার সকালে শহরের ভেদভেদীস্থ জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যানট ফয়জুল বারী (চলতি দায়িত্ব)।

বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন কালে জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী বলেন, জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি করে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে হবে। তিরি বলেন, বৈশ্বিক উষনায়ন ও জলাবায়ু পরিবর্তনের অভিঘাত সমূহ প্রশমনের সবচেয়ে কার্যকরী উদ্যোগ হচ্ছে বৃক্ষরোপন।

জেলা কমান্ড্যান্ট আরো বলেন, শুধু গাছ লাগালে হবে না গাছের পরিচর্যাও করতে হবে। এর আগে তিনি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা/উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন ক্লাব সমিতির অফিসে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম,সদর উপজেলা আনসার ওভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা।