শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

কাপ্তাইয়ের ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

৫১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জুন) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এবং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলাবাগান এলাকায় বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ট্যাগ অফিসারদের উপস্থিতিতে টিসিবি কার্ডধারী প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা করে ২২০ টাকা), প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা (২ কেজি ১৩০ টাকা) এবং প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে ৩টি পণ্য বিক্রয় করা হয়।

সাফছড়ি, কেপিএম কলাবাগান এলাকায় নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও ৪১ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। এবং হত দরিদ্র পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেন।

কাপ্তাই প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন(পিআইও) জানান,দ্বিতীয় পর্যায়ে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ৭ হাজার ৬শ’৫১জনকে পর্যায়ক্রমে আগামি ৩ জুলাই পযন্ত টিসিবির পণ্য দেওয়া হবে