শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই হ্রদ নির্ভর জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বর্তমান আওয়ামী লীগ সরকার সকল বৈষম্য দূর করে সকলের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে। দেশের বৃহৎ পরিকল্পিত কাপ্তাই হ্রদে মাছ প্রজনন স্বার্থে তিন মাস যাবৎ শিকার বন্ধ রাখা হয়েছে। কিন্তু এ বন্ধকালিন সময় জেলেরা মাছ না ধরার স্বার্থে সরকারের পক্ষ হতে মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণ করে আসছে। সোমবার (২৭জুন)সকাল ১১টায় কাপ্তাই ৪নং ইউপি পরিষদ চত্বরে জেলের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত বক্তব্য রাখেন

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাজী মাকসুদুর রহমান বাবুলে সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আ’লীগ সম্পাদক ইব্রাহিম খলীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও কাপ্তাই ইউনিয় আ’লীগ সম্পাদক আক্তার আলমসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় পরিবারিক মানবিক সহায়তা কার্মসুচীর আওতায় লেকে মাছ শিকার বন্ধকালিন কাপ্তাইয়ে ৬৮৪জন জেলেকে ২০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করে।