শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

জুরাছড়িতে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

৯৫

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় ১ নং জুরাছড়ি ইউনিয়নে প্রথমবারের মত মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নং ওয়ার্ডের আওতাভুক্ত পাড়াকেন্দ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় ২ নং ওয়ার্ড মেম্বার রিকু চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভাঃ প্রধান শিক্ষক সোনা বিকাশ চাকমা, স্থানীয় প্রথাগত কার্বারী দীপংকর চাকমা। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিল বরণ চাকমা।

চেয়ারম্যান ইমন চাকমা বলেন,বিতরণ কালে তিনি বলেন,শিক্ষা ছাড়া বর্তমানে কোন বিকল্প নেই, তাই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কোমলমতি শিশুদের যাহাতে উৎসাহ বাড়ে সেলক্ষ্য এ শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সেজন্য সকল শিশুদের প্রতিদিন বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিবাকদের প্রতি অনুরোধ করেন। বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন পর্যায় ক্রমে সবকিছু দেওয়া হবে। সেজন্য অভিবাবক শিক্ষকদের মধ্যে একতাবদ্ধ হয়ে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ জানান।