শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকালে রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ বিডিআর ক্যাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত দুই শিশু হলো মাহিদুর রহমান মুহিত (১০) আহনাফ সাদিব ইনাম ((১১)। তারা তবলছড়িস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মোঃ মসিকুর রহমান ও আনোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বিকালে নিজ বাসা থেকে দুই বন্ধু মিলে বিজিবি সেক্টর সংলগ্ন আমিন্নার টিলায় সিঁিড়র নীচে কাপ্তাই হ্রদে নৌকায় খেলছিলো। এসময় খেলার ছলে উভয়েই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পরপরই সেখানে তাদেরকে ভাসতে দেখে স্থানীয়রা দুই শিশুকে মুমুর্ষ অবস্থায় তুলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও যাঃ শওকত আকবর খান বলেন, শিশু দুইটিকে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে হাসপাতাল থেকে পরিবারের লোকজন তাদের নিয়ে যায়।

জানাগেছে, নিহত মাহিদুর রহমান মহিদ স্থানীয় বিজিবি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে এবং নিহত অপরজন আহসান সাদিক রাঙ্গামাটি জেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলো। পৃথক দুই পরিবারের ফুটফুটে দুইটি তাজা প্রাণ একই সময়ে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।