শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কংজরী চৌধুরীর মাতা সানু মারমা আর নেই

৮৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতা সানু মারমা আর নেই। ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বুধবার (২২ জুন) বিকাল ৩ টা ১২ মিনিটে নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। সানু মারমার মৃত্যুতে মারমা উন্নয়ন সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন ও প্রয়াতের আত্মার সদগতি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভকাঙ্খী রেখে গেছেন।
২৩ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।