শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলে

পার্বত্য অঞ্চলে তিন বছরে ৩৭হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে সিসিএইচপি

৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও এনজিওদের নিয়ে সিসিএইচপি শেয়ারিং কার্যক্রম সভা করা হয়েছে। মঙ্গলবার (২১জুন) বেলা ১২টায় নিসর্গ রিভার ভেলিতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম (সিসিএইচপি) ও খ্রীস্টিয়ান হাসপাতালের আয়োজনে এ সভা করা হয়।

শেয়ারিং কার্যক্রম সভায় বিগত তিন বছরের সেবা কার্যক্রম তুলে ধরা হয়। সিসিএইচপি ও খ্রীস্টিয়ান হাসপাতালের পক্ষ হতে কাপ্তাই উপজেলা তথা দূর্গম পাহাড়ী আঞ্চলে ৩৭ হাজার অসহায়, দরিদ্র ও গর্ভবতী লোকদের বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিয়েছে। এছাড়া মাতৃকালীন, পরিবার পরিকল্পনা, নারী নেতৃত্ব, বাল্য বিবাহসহ বিভিন্ন স্বাাস্থ্য কার্যক্রম এ সভায় তুলে ধরা হয় এবং আগামী তিন বছরের জন্য সিসিএইচপি নতুন পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সিসিএইচপি প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চলনায় সভাপতি করেন, খ্রীস্টিয়ান হাসপাতাল ডাঃ বিলিয়ন এ সাংমা। এতে প্রধান অতিথির বক্তত্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি ও কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ প্রতিষ্ঠান পার্বত্যঞ্চলে সেবা কার্যক্রম, বিভিন্ন দিবস,স্বাাস্থ্য সচেতনমূলক কার্যক্রম করে চলছে। এছাড়া সরকারি দিবসগুলো যথা নিয়মে পালন করে চলছে। স্বাস্থ্যসেবা মানুষের দৌরঘরে পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানকে আহবান করেন তিনি।

উল্লেখ্য, উক্ত শেয়ারিং কার্যক্রম সভায় সরকারি অফিসার, জনপ্রতিনিধি, হেডম্যান- কারবারি এনজিও, সাংবাদিকসহ ৬০জন অংশগ্রহণ করে।