শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ২

৪৩

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে সাড়ে ১৯ হাজার ইয়াবা সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৭ টার তাদেরকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি গ্রামের ক্যাচাচিং তংচঙ্গার ছেলে উথোই মং তঞ্চঙ্গা (১৯) ও মংচাচিং তঞ্চঙ্গার ছেলে রাজু তঞ্চঙ্গা (১৫)।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, পুলিশ আইন-শৃংখলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত চোরাকারবারীদের বিষয়ে সজাগ রয়েছে। এছাড়া রোহিঙ্গাদের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদা সতর্ক আছে। বিশেষ করে মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশের প্রতিটি টিম। তারই ধারাবাহিকতায় এই অভিযান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।