শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খুঁজে পাওয়া যাচ্ছেনা “জাহানারা বেগমকে”

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় জাহানারা বেগম (৫৫) নামে এক নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বটতলী গ্রামের মোঃ হান্নান মিয়ার স্ত্রী ও মোঃ রোমান মিয়ার ‘মা’। অনেক খোঁজাখুজি করে না পেয়ে, স্বজনরা সকলের সহায়তা কামনা করেছেন।

নিখোঁজ জাহানারা বেগমের ছেলে, মোঃ রোমান মিয়া (৩৫) বলেন, আমরা বর্তমানে লামার গজালিয়া ইউনিয়নের বটতলী বসবাস করি। আমাদের আগের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর গাছঘর গ্রামে। আমার মা গত ২৯ মে ২০২২ইং রবিবার সিলেট থেকে একা লামা আসতেছিল। আগেও কয়েকবার তিনি একা সিলেট থেকে লামায় এসেছিলেন। সিলেটে পরিবারের লোকজন তাকে চট্টগ্রামের ট্রেনে তুলে দেয়। সেই থেকে তিনি নিখোঁজ। আমরা সম্ভাব্য স্বজনদের বাড়িতে খুঁজেছি। তাকে পায়নি।

কোন হৃদয়বান ব্যক্তি তাকে দেখলে বা খবর জানলে নিম্নে দেয়া ঠিকানায় যোগাযোগ বা মোবাইল নাম্বারে ফোন করার অনুরোধ করছি।

বর্তমান ঠিকানা- গ্রাম- বটতলী পাড়া, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন- গজালিয়া, উপজেলা- লামা, জেলা- বান্দরবান পার্বত্য জেলা।

স্থায়ী ঠিকানা- গ্রাম- নতুন জীবনপুর গাছঘর, ইউনিয়ন- পূর্ব ইসলামপুর, পোস্ট- দয়ার বাজার, উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।

সন্ধানদাতা- মোঃ রোমান মিয়া (ছেলে) ০১৭৭৯ ২১১ ৫১৯ মোঃ মনির (স্বজন) ০১৮২৯ ৪৩৫ ৭৭৪