শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এশিয়া উন্নয়ন ব্যাংকের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র টিমের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুন) বিকালে এশিয়া উন্নয়ন ব্যাংকের একটি টিম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, এশিয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে Climate Resilient Livelihoods Improvement and Watershed management in the Chittagong Hill Tracts নামে একটি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। এ প্রকল্পের কাজের পরিধি ও পরিকল্পনা প্রণয়নে পরিষদের মতামত গ্রহণের জন্য তাদের আগমন। বিশেষ করে মানুষের জীবিকা, পরিবেশ এবং পানীয় জল সরবরাহে পরিষদের একাধিক সংস্থা কাজ করে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের এ সফর।

চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এশিয়া উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছে। প্রকল্প পরিকল্পনা করার সময় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ, দুর্গম অঞ্চলের মানুষের সুপেয় পানি পাওয়ার সুযোগ সৃষ্টিসহ সেচের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জলবায়ু মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি প্রস্তাব রাখেন।

টিম লিডার এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিস্ট সনৎ ডি রানাওনার নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হলেন এসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল হক, সিনিয়র সোশাল ডেভেলাপমেন্ট অফিসার নাসিবা সেলিম, সেফগার্ড অফিসার কাজী আকমিলাসহ এডিবির অন্যান্য কর্মকর্তারা।
সাক্ষাৎকারে পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান।