শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লামায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক শ্লোগান এবং শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগের উপজেলা, পৌর, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বিক্ষোভ মিছিলটি লামা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।