শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

দীঘিনালায় বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা

৮৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ মে) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসন সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশন’র সদস্য ও যুগ্ম সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী।

প্রধান অতিথির বক্তব্যে আলবেরুনী বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সরকারকে কৌশলগত পরামর্শ প্রদানের মাধ্যমে শুল্কহার যৌক্তিকীকরণ, দেশীয় শিল্পের ন্যায়সঙ্গত স্বার্থ সংরক্ষণ, দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক চুক্তির আওতায় দেশীয় পন্যের বাজার সম্প্রসারণ, নিয়মিত বাজার পরীবিক্ষণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও অবাধ সেবা-বানিজ্য নিশ্চিতকল্পে কর্মপন্থা প্রণয়নে কমিশন সরকারকে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলার কৃষি কর্মকর্তা মো: নুরে আলম ছিদ্দিকী, থানা ভারপ্র্প্তা কর্মকর্তা একেএম পেয়ার আহম্মেদ, জেলা কৃষি বিপণন সিনিয়র অফিসার তুষার কান্তি চাকমা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।