শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেমিনার

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার ( ১৯ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেন। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, ধর্মীয় গুরু এবং নারী প্রতিরোধ কমিটির ১৫জন সদস্য অংশ নেন।

পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। প্রোগ্রেসিভ রাঙ্গামাটির নির্বাহী কর্মকর্তা সুচরিতা চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, হরিণ ছড়া ভাইজ্জাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, প্রোগ্রেসিভের মাস্টার ট্রেইনার নুকু চাকম, সহকারী এডমিন সুবেদিতা চাকমা এবং কাপ্তাই উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর কোহেলী চাকমা।