শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

শিশুরাই সু-শিক্ষায় দেশের কল্যাণে ভূমিকা রাখবে

৭৪

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

“ভবিষ্যৎ শিশুরাই সু-শিক্ষায় দেশের কল্যাণে ভূমিকা রাখবে, আজকের শিশুরা আগামী দিনের সুশিক্ষিত হয়ে বিশ্বের দরবারে সম্মানিত করবে বাংলাদেশকে” জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে থোয়াইহ্লা মং মারমা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে, দেশের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা হচ্ছে আগামীর ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান উপাদান, তাদের সঠিকভাবে সুশিক্ষিত ও সৃজনশীলতা বৃদ্ধির গড়ে তোলা সবার কর্তব্য।

বুধবার (১৮ মে) সকালে থানচি উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও ও ভূমি অফিসার রাহুল চন্দ সভাপতিত্বে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ-সার্জন ডাঃ মিহরাব আল রহমান, ইনস্ট্রাকটর (ইউআরসি) শাকির আমীন, সমাজ সেবা অফিসার পারভেজ ভুইঁয়া, শিক্ষা অফিসার নিজাম উদ্দীন প্রমূখ।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিশুরা যেমন প্রাকৃতিক নিদর্শন, ছন্দ পর্যবেক্ষণ, প্রতিবিম্বিত, রেকর্ড ভাগ করে নেবে, তারা এমন একটি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে যা বৈজ্ঞানিক এবং পরিবেশগত সচেতনতা ও সৃজনশীলতাকে প্রচারে বৃদ্ধির করেন।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।