শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে রসিক চন্দ্র কার্বারী পাড়াবাসীর উদ্যোগে মহতি ধর্মীয় অনুষ্ঠান

১৫০

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাড়িতে পুরাতন বছরকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে প্রতিবছরের ন্যায় ৪র্থ বারের মত রসিক চন্দ্র কার্বারী পাড়ায় মহতি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে কুসুমছড়ি এলাকায় রসিক চন্দ্র কর্বারী পাড়ায় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান সহ নানা বিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।

ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন কিনা মুনি চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন রসিক চন্দ্র কার্বারী, স্বাগত বক্তব্য রাখেন প্রনয়ণ মাষ্টার।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিক্ষু সংঘের প্রধান ক্ষেমা মিজু মহাথেরো অধ্যক্ষ কৈতরখীল মারমা পাড়া বৌদ্ধ বিহার।

স্বধর্ম দেশনা প্রদান করেন সুমঙ্গল থের, প্রজ্ঞা জ্যোতি থের, সূর্য্য সেন থের।
প্রজ্ঞাজ্যোতি থের বলেন, ভবিষ্যৎ প্রজম্মরা যাহাতে প্রাষ্ঠিতানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হয় সেজন্য প্রত্যেক পরিবারের পঞ্চশীল রক্ষা করা দরকার এমনটাই সু পরামর্শ প্রদান করেন।