শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১০ পরিবার

৫৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবার। রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় লামা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লামা উপজেলার ৩টি ইউনিয়নে ১০টি ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ‘মুজিবশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সারাদেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে লামা উপজেলায় ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে লামা সদর ইউনিয়নে ৪টি, রূপসীপাড়া ইউনিয়নে ৩টি ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ৩টি ঘর প্রদান করা হবে।

লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় লামা উপজেলায় এই পর্যন্ত ৪২৬টি সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবারের ১০টি সহ মোট ৪৩৬টি ঘর পেয়েছে লামা উপজেলা হতদরিদ্র মানুষ। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।