শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস সহায়তায় কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজন করা হয়।

কমিটির সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন, কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) এস এম ওমরা খান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, আশিকার জেন্ডার এন্ড ট্রেনিং কর্মকর্তা রিতা চাকমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি ইউএনও মুনতাসির জাহান বলেন, সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো একীভূত হয়ে কাজ করলে তৃনমুল পর্যায়ে জনগণ উপকৃত হবে এবং সরকারের উন্নয়ন নিশ্চিত হবে।