শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

৩৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি জনপদ চেঙ্গী ইউনিয়নের তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বুধবার (২৩ মার্চ ২০২২) সকালে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের আয়োজনে ৬ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাহাড়ের মানুষের পাশে আছে থাকবে। এদেশ আমাদের। সন্ত্রাসীরা এদেশকে নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশে সন্ত্রাসীদের কোন জায়গাও নেই তাদের ক্ষমাও নেই বলে তিনি সাফ জানিয়ে দেন। এ অবস্থায় তাই সাধারন মানুষের পাশে সেনাবাহিনী যেমন কাজ করছে তেমনি সন্ত্রাসীদের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তাদের কঠোর ভাবে মোকাবেলা করা হবে বলে তিনি জানান। এজন্য স্থানীয়দের সহায়তা চেয়ে এদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে খাগড়াছড়িতে এগিয়ে নেওয়ার আহবান জানান। পাশাপাশি সাধারন মানুষের সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা, ছেলে-মেয়েদের শিক্ষা ব্যবস্থায় আর্থিক সহায়তা, সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। এতে তিনি ৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে চোখের সমস্যায় থাকা রোগিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে বলেও জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।