শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

৩৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

উপজেলা পর্যায়ে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ৫০টি জাতিয় পতাকা সম্বলিত গাড়ী বহর নিয়ে জেলা মুক্তিযোদ্ধারা উপজেলা সফরে আসলে তাদের ও স্থানীয় মুক্তিযোদ্ধারের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলা টাউন হল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। গত ১৭-২৩ মার্চ পর্যন্ত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন। সমাবেশের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অতিথিরা।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন। ভারপ্রাপ্ত ইউএনও রুম্পা ঘোষ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইচ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল মান্নান, সাবেক মানিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক।