শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৩

৫২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ও বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় অস্ত্রধারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে। নিহতরা সবাই মগপার্টির সদস্য ও সমর্থক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, রাতে টহল শেষে সকালে বান্দরবান সীমান্ত থেকে রাজস্থলীর পাইতং পাড়া এলাকায় নিজেদের আস্তানায় ফিরছিল মগ পার্টির সদস্যরা। ফেরার পথে পাহাড়ে লুকিয়ে থাকা অপর অস্ত্রধারীরা মগ পার্টি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে সূত্রগুলো। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। অন্যদিকে নিহতদের ব্যাপারে মগ পার্টির পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইয়াসিন জানান, তিনজন মারা গেছে বলে খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।