শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে মানিকছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্যানিটারী ইন্সপেক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বাজার ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে সেই ভাষণকে স্মরণীয় করে রাখতে ঐ দিনটিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন প্রণয়ন করে। আর এ আইন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠার পর থেকে ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ অধিদফতর।