শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

আনোয়ারায় ৪০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

বিষাক্ত জেলি দিয়ে ওজন বৃদ্ধি

১৩৫

॥ চট্টগ্রাম ব্যুরো ॥

আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘী মোড় এলাকায় ৬নং আল মদিনা মৎস্য আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বৃদ্ধি ও গ্রাহকের সাথে প্রতারণার অপরাধে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এসময় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান, চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার অপরাধে আল মদিনা মৎস্য আড়ত থেকে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।