শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

সরকারি স্বাস্থ্যবিধি মেনেই পশু বেচাকেনা চলবে : মেয়র আ.জ.ম নাছির উদ্দীন

৬৯

॥ চট্টগ্রাম ব্যুরো ॥

সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ঈদুল আযহায় আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে আমরা পশু কোরবানি করে থাকি। কিন্তু প্রতিবারের মত আমরা এবার ঈদ পালন করতে পারছি না। করোনার কারণে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাটে অংশগ্রহণ করতে হচ্ছে। তাই বাধ্যতামূলক মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে পশু বেচাকেনায় আমাদের সচেতন হতে হবে।

মেয়র বলেন, ধর্মীয় রীতিনীতি ও সামাজিক আনুষ্ঠানিকতা যা পালন না করলেই নয়, শুধুমাত্র সেটাতেই সীমাবদ্ধ থাকতে হবে। পশুর হাটগুলো বসানোর ক্ষেত্রে আবশ্যিক ব্যবস্থাপনা ও অবকাঠামো ছাড়া অন্য সকল আড়ম্বর ও লোক সমাগম এড়িয়ে চলা ও নিয়ন্ত্রণে রাখতে ইজারাদার, ক্রেতা-বিক্রেতা, প্রশাসন ও চসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে নগরীতে চসিকের অনুমোদিত ইলিয়াস ব্রাদার্স মাঠ নুর নগর হাউজিং এস্টেট পশুর বাজার পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরীতে চসিক নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পশু বেচাকেনায় চসিক প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি পশুরহাট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের দেয়া দায়িত্ব শতভাগ যথাযথভাবে পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ রহিম সওদাগর, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, মোঃ তসকির আহমদ, মোহাম্মদ আলী আব্বাস তালুকাদর, হাজী মোহাম্মদ ইলিয়াছ, হাজী মোহাম্মদ দেলোয়ার, মোঃ তৌহিদুল আলম পিবলু, সাজেদুল আলম মিল্টন উপস্থিত ছিলেন।