শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

কাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: দীপেন দেওয়ান

৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান,এমপি বলেছেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবার মান বাড়াতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা। এ ছাড়া সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় দীপেন দেওয়ান এমপি বলেন, কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানরা তাঁদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথি আরোও বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।