শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জিপ খাদে পড়ে চালকের মৃত্যু

৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মালবাহী একটি জিপের চালক নিহত হয়েছেন। নিহতের নাম চন্দন দত্ত। রবিবার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক এলাকার বাসিন্দা অমুল্য দত্তের ছেলে।

নিহতের চাচা বাবুল দত্ত জানান, চন্দন আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবশংকর দে-র গাড়ি চালাতেন। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশে যাওয়ার পথে সাপমারা এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রথমদিকে কাউকে খুঁজে পাওয়া যায়নি, ফলে ধারণা করা হচ্ছিল দুর্ঘটনার পর চালক ও সহকারী সরে গেছেন। দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুপুর সাড়ে ১২টার দিকে চালকের লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দুর্গম ও গভীর এলাকা হওয়ার কারণে প্রথমে লাশের সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ১টার দিকে নিখোঁজ চালকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল মুন্না জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।