শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভা

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)। সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী রা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।

জোন কমান্ডার স্থানীয়দের মতামত শুনে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যে-কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিজিবির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।