শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক।

প্রতিযোগিতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আমতলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আনিবা মুস্তারিন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এ সময়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু জাহের, সদস্য মোঃ আব্দুল হামিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।