শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী চক্ষু চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উক্ত ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের একটি দল মানবিক এ কার্যক্রম পরিচালনা করেন।

এতে প্রায় ৫শ দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। যার মধ্যে ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করার পাশাপাশি ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের আগামী ৩ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে অপারেশনের ব্যবস্থা করা হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে

উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন আয়োজন। পার্বত্যঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।