শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিশুর শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অফিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষার অধিকার, ছেলে-মেয়ে সবার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)। সেমিনারে সমাজকর্মী ভাননেইথাং বমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা সহ পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুদের অভিভাবকদের নিয়ে শিক্ষার গুরুত্ব, শিশুদের শিক্ষার অধিকার এবং বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শূন্য থেকে ২২ বছর বয়সী শিশু-কিশোর ও তরুণদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ছেলে-মেয়ে সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা।