শিরোনাম
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দ

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ কার্টন বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেট জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। এ ঘটনায় জড়িত চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ ও বিজিবি সুত্র জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহলদল মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা ও কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই মালামাল তল্লাশি করে বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেটের ৯৯টি কার্টন উদ্ধার করে। উদ্ধার করা কার্টন খুলে মোট ৯৯০ প্যাকেট সিগারেট পাওয়া যায়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।