শিরোনাম
বাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থী

বাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির সাজেকে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইছড়ি জোনের উদ্যোগ ও সহায়তায় উন্নত চক্ষু চিকিৎসা ও অপারেশনের জন্য পাহাড়ি ও বাঙালি ১৭ জন রোগীকে চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর অপারেশনের জন্য তাদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। রোগীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতাও সেনা জোনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সেনা জোনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণী পেশার স্থানীয় মানুষ। এখানে অনেক রোগীরা রয়েছে যারা আর্থিক সংকটের কারনে চোখের অপারেশন বা চিকিৎসা কারাতে পারছেন না। অনেক পরিবার রয়েছেন তাদের এ ধরনের রোগী নিয়ে চট্টগ্রামে চিকিৎসা করানো ব্যয়বহুল। সেনা বাহিনীর এ সহযোগীতা তারা সকলেই কৃতার্থ বলে জানিয়েছেন রোগী এবং তা