শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬আগস্ট) সকালে উপজেলা ও মৎস অফিসের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, কৃষি অফিসার সুৃমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজির আলম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এনসিপি রামগড় উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ, মৎস্য চাষী আনিসুল ইসলাম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদের লেকে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, মৎস্য চাষী গন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। সভা শেষে উপজেলায় সফল তিন মৎস চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।