শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা

৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। রবিবার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা থানার ওসি মোঃ সাহেদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সফল মৎস্যচাষীরা।

প্রধান অতিথি বলেন, মাছ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যচাষে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ছে। আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সভা শেষে মৎস্য খাতে অবদানের জন্য সেরা তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।