শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই সেøাগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্যপক্ষ পালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরে বক্তারা বক্তব্য দেন। তাঁরা বলেন, পার্বত্য এলাকায় মৎস্য চাষের সম্ভাবনা কাজে লাগাতে হলে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহায়তার সমন্বয় প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও এমপি প্রতিনিধি হাইনুমং মারমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।