শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে নাক্যাপাড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও খেলনাসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য এবং এক অসহায় পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১৬আগস্ট) ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি-র উপস্থিতিতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলনাসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আর্থিক সহায়তা এবং স্থানীয় একটি অসহায় পরিবারকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা। একই সঙ্গে নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের প্রতি স্থানীয় বাসিন্দাদের আস্থা ও ইতিবাচক মনোভাবও আরও দঢ় হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ প্রসঙ্গে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।