শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

রাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩

৫

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসক কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩জন ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটা থেকে ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সুত্রে জানাযায়, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে রাত সাড়ে দশটায় ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুটি দলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩জন আহত হয়। আহতরা হল হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দল্লা আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মোঃ হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ। আহতদের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ রাত ১টায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনা সত্য,তবে আহত ১৩জনের মধ্যে ৯জন প্রাথমিক চিকিৎসা নিয়ে আবাসিক হলে চলে আসে। এবং চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। চারজন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেলে শনিবার দেখে আসবেন বলেও জানান। তিনি আরও জানান উক্ত ঘটনায় অটোমোবাইল বিভাগীয় প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির প্রদত্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় ভাবে আলোচনা করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান, জানিয়েছেন, ছাত্রদের দু’টি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে স্ট্যাটাস কে কেন্দ্র করে মারামারির ঘটনার সুত্র পাত হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান। এবং বর্তমানে ইনস্টিটিউটে সমাপনী পরীক্ষা চালমান আছে। এ ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম নির্দেশনায় উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি জানান।