শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠ

৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে সরকারিভাবে অনুমোদন বিহীন কাঠ পাচার করতে গিয়ে বিজিবি জব্ধ করেছে চার লক্ষ টাকার অধিক মূল্যের কাঠ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে পানছড়ি ৩ বিজিবি’র জেসিও-৯৩১৪ সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল এসব কাঠ।

বিজিবি সুত্র জানায়, বিশেষ অভিযানে ২৫৩ দশমিক ০৩ ঘনফুট সেগুন কাঠের ১৯৩টি টুকরা এবং ১৬৬ দশমিক ৫২ ঘনফুট গামারী কাঠের ৭৮টি টুকরা আটক করা হয়। সব মিলিয়ে ২৭১টি কাঠের টুকরার পরিমাণ ৪১৯ দশমিক ৫৫ ঘনফুট। পরে আটককৃত কাঠগুলো পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। জব্দ কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, চোরাচালান ও অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা ও কল্যাণে বিজিবি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।