শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালীতে ভারসামহীন শিশুকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধর্ষীতার পিতা থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনিক ধর্ষককে আটক করে। শুক্রবার (১৪ আগষ্ট) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

থানা সুত্র জানায়, গত ১৩ (আগস্ট) বৃহস্পতিবার রাত ১২টায় সময় মানসিক ভারসাম্যহীন পাগলী গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ঘুরাফেরা করার সময় মোঃ সুরুজ আলী (৫৫) তাকে ধর্ষণ করে। সুরুজ আলী গুলশাখালী ইউনিয়নের (রাজাপাড়া) পূর্বজালালাবাদ, ০৮নং ওয়ার্ড এর মৃত মীর কাশেম আলীর ছেলে বলে জানিয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর কথা বলে লংগদু থানাধীন গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জনৈক হেলাল উদ্দিনের খামার বাড়ি এবং বাথরুমের মাঝখানের ফাঁকা জায়গায় নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করে।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, ঘটনার পর ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ে মামলা রুজু করে আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।