শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দ

৪

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বালুর পাঁচটি স্তূপ ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ এবং তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরাতন মারিশ্যা এলাকায় অভিযান চালানো হয়েছে। বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।