শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকায় পথচারী ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে নবনির্মিত একটি যাত্রীছাউনি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রীছাউনিটির ফলক উন্মোচন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মাসুদ খাঁন, পিএসসি।

স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে যাত্রীছাউনিটি নির্মাণ করে দিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনি ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মাসুদ খাঁন, পিএসসি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে এ ধরনের সামাজিক ও ব্যক্তি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যাত্রীছাউনিটি স্থানীয় পথচারীদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে। তিনি পার্বত্যাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাইল্যাছড়ি এলাকায় কোনো যাত্রীছাউনি না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে সড়কের পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। নবনির্মিত যাত্রীছাউনির ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা রোদ-বৃষ্টি থেকে আশ্রয় পাবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।
উদ্বোধনী বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল বলেন, বাইল্যাছড়ি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজ উদ্যোগে যাত্রীছাউনিটি নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কাজ অব্যাহত রাখার চেষ্টা থাকবে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।