শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

দুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুুপ এর আয়োজনে ১১ আগস্ট ২০২৬ সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের ফ্রিল্যান্স আইসিটি আউট সোর্সিং সেন্টারে ‘‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য দারিদ্র বিমোচন করতে হবে এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আইনের শাসন গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসনের বিকল্প নেই। এছাড়াও তিনি কর্মশালার মূল আলোচনায় প্রাতিষ্ঠানিক সুশাসনের মূল উপাদান ও বৈশিষ্ট সমূহ, চ্যালেঞ্জ, উত্তরণের উপায়, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রাসমূহ, তথ্য অধিকার আইন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়সমূহ উপস্থাপন করেন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন সনাক সদস্য অঞ্জুলিকা খীসা, গৈরিকা চাকমা, রেজাউর রশিদ পাপ্পু প্রমুখ। অতিথিরা বলেন, তরুণ সংগঠকদের কাছে আমাদের প্রত্যাশা, তারা নিজেরা সুশাসনের চর্চা করবে এবং সমাজে টেকসই ও ন্যায়ভিত্তিক উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা রাখবে। তাদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উপস্থাপন করেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তরুণরাই পারে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং অগ্রণী ভূমিকা পালন করতে। কর্মশালায় অংশগ্রহণকারি যুব সংগঠকদের টিআইবি’র দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, তরুণ প্রজন্মকে জাগ্রত করতে পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। নিজে সচেতন থাকলে কখনো দুর্নীতি গ্রাস করতে পারবে না।

কর্মশালায় রাঙ্গামাটি সদর উপজেলার ২৩টি সংগঠনের ৪১ জন (নারী: ১৫, পুরুষ: ২৬) তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রতিনিধিবৃন্দ ০৪টি দলে ভাগ হয়ে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ সংগঠকদের প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে করণীয় বিষয়সমূহ উপস্থাপন করেন।