॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চাই ১ লাখ ৬৪ হাজার টাকা বাংলাদেশি টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের৪৭ ও৪৮ নং সীমান্ত পিলারের কাছাকাছি চেলির টাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতিরছড়া গ্রামের জালাল আহমেদর ছেলে শামসুল আলম (৫৫) এবং একই গ্রামের কবির আহমেদর ছেলে মিজানুর রহমান (২৮)।
বিজিবি সুত্রে জানা গেছে, ফুলতলী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধি অভিযান পরিচালনা করে। এসময় কয়েকজন ওপারে মায়ানমার অংশের চেলির টালে বেংডোলার চোরাই পণ্যের বাজারের দিকে যাচ্ছিল বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও এই দুই জনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃতদের দেহ তল্লাশি করে উক্ত বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিজিবি ধারণা করেন সীমান্ত পথে চোরাচালান কার্যক্রমে সম্পৃক্ততার উদ্দেশ্য তারা ওই এলাকায় অবস্থান করছিল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্তে চোরাচালানপ্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপর বৃদ্ধি করা হয়েছে। আটককৃতদের বিকেলে টাকাসহ নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি আটককৃত ২ ব্যক্তিকে উদ্ধারকৃত টাকাসহ থানায় সোপর্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির অভিযান আরো জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছেন।