শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন

৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাসের হার ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ, দাখিলে ৬৭ দশমিক ২০ শতাংশ এবং কারিগরিতে ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

সোমবার (১০আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এ বছর কাপ্তাই উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৬ জন পাস করেছে। পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ। এসএসসিতে মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসি ফলাফলে উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ০৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, কেপিএম স্কুল ও সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এদিকে, এ বছর কাপ্তাই উপজেলার ২টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ১২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৪ জন পাস করেছে। দাখিলে পাসের হার ৬৭ দশমিক ২০ শতাংশ।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন পাস করেছে। কারিগরি পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। ফল প্রকাশের পর কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্তির সাফল্য স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।