শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহ

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করলো। রবিবার (৯ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে যানা যায়, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। পরে উভয় পরিবারের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বাল্য বিবাহটি বন্ধ করা হয়।

এসময় মেয়ের বাবা মোঃ মহিন উদ্দিন মানিক (৩৮) কে অপরাধ স্বীকার করা সাপেক্ষে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পাত্র ও দুই পক্ষের অভিভাবক থেকে মুচলেকা নেয়া হয়। উপস্থিত সকলকে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। এ ধরনে কার্যক্রমে কেউ জড়িত থাকলে তাদের বেলাতেও একই পরিনতির পরিস্থিতিতে পড়তে হবে বলে জানান।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাই। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।